News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামঠাকুর পাঠশালায় বিশেষ এনএসএস শিবিরের সূচনা
Image

রামঠাকুর পাঠশালায় বিশেষ এনএসএস শিবিরের সূচনা

আগরতলা, ৭ এপ্রিল : রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ এনএসএস শিবির। শিবিরের প্রথম দিনেই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এনএসএস সদস্য ও ছাত্রীরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রক্তদান তুচ্ছ নয়, এই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজকে এই মহৎ কর্মে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন এবং শিবিরের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

এদিনের রক্তদান শিবিরে যুব সমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করছেন অনেকেই।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top