News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেল পুলিশ নিয়োগের দাবিতে ফের তীব্র আন্দোলনে চাকরি প্রত্যাশীরা, ডেপুটেশন আইজি প্রিজনকে
Image

জেল পুলিশ নিয়োগের দাবিতে ফের তীব্র আন্দোলনে চাকরি প্রত্যাশীরা, ডেপুটেশন আইজি প্রিজনকে

আগরতলা, ৭ এপ্রিল : ফের রাস্তায় নেমে তীব্র আন্দোলন গড়ে তুললেন ত্রিপুরা জেল পুলিশের চাকরি প্রত্যাশীরা। ২০২২ সালে জেল পুলিশ ও ওয়াডেন পদে ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেও এখনো নিয়োগপত্র না পাওয়ায় চরম অসন্তোষে ফুঁসছেন তারা।

সোমবার চাকরি প্রার্থীরা আইজি প্রিজনের কাছে ডেপুটেশন জমা দেন নিয়োগের দাবিতে। তাদের অভিযোগ, সরকার বেকারদের জীবন নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। প্রতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও, নির্বাচন মিটতেই সেই প্রতিশ্রুতি ভূলুণ্ঠিত হচ্ছে।

চাকরি প্রত্যাশীদের একাংশ বলেন, ২০২২ সালে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কেন নিয়োগ হচ্ছে না, তার কোনো সদুত্তর নেই সরকারের কাছে। ভোট আসলে চাকরির নাম করে আশা দেখানো হয়, তারপর ভুলে যায় বেকারদের কথা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রত্যাশীরা।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top