News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশেষ সভা
Image

তেলিয়ামুড়ায় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশেষ সভা

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল:
তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ গুরুত্বপূর্ণ সভা। তেলিয়ামুড়া সাব-ডিভিশনের অন্তর্গত মেঘলাই, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লকের আওতাধীন সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইন-চার্জদের নিয়ে আয়োজিত এই সভা রাজ্য ও টি.টি.এ.এডিসি (TTAADC) শিক্ষা প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করল।

সভায় সূচনা বক্তব্য প্রদান করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি শ্রীমতী লাল দেববর্মা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর শ্রী এন.সি. শর্মা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন টি.টি.এ.এডিসির প্রিন্সিপাল অফিসার শ্রী জর্জ নির্মল দেববর্মা, রাজ্য শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর শ্রী উৎপল চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর শ্রী রুদ্রদীপ, ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি ও শ্রী সিদ্ধার্থ শংকর রায়। সভায় বিভিন্ন ব্লকের বিদ্যালয় পরিদর্শকরাও অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থাকে আরও গঠনমূলক, সময়োপযোগী ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে রাজ্য ও এডিসি প্রশাসনের যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা মত প্রকাশ করেন, এই ধরণের সম্মিলিত উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

ডিরেক্টর শ্রী এন.সি. শর্মা শিক্ষাবর্ষের শুরুতেই বিদ্যালয়গুলোতে পাঠদানের মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের আরও সক্রিয় ও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো যত্ন দিলে তাদের উপস্থিতি বাড়বে এবং শিক্ষার মান উন্নত হবে।

তিনি আরও বলেন, সমগ্র শিক্ষা অভিযান, নিপুণ ত্রিপুরা মিশন, বিদ্যালয় সমীক্ষা কেন্দ্র, অটল টিংকরিং ল্যাব, আইসিটি প্রকল্প, মিড-ডে মিল, ইউ-ডাইস, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও কো-লোকেটেড অঙ্গনওয়াড়ি সেন্টারসহ একাধিক সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নে বিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে কিছু শিক্ষার্থীর মধ্যে নেশাজনিত আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সমস্যার মোকাবিলায় স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে।

ডিরেক্টর শর্মা জানান, রাজ্যের আটটি জেলায় পর্যায়ক্রমে এ ধরনের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়মিত হঠাৎ পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) চলবে, যার মাধ্যমে এই সভার কার্যকারিতা মূল্যায়ন করা হবে। বিদ্যালয় পরিদর্শকদেরও নিয়মিতভাবে ভিজিট চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভার শেষে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক শ্রী বিশ্বজিৎ দেববর্মা উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top