News Flash

  • Home
  • দিনের খবর
  • সমাজের সেবা ও উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি সরকার : মোদী
Image

সমাজের সেবা ও উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি সরকার : মোদী

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ৪৬-তম প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে জানিয়েছেন, “সমাজের সেবা ও সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি সরকার।” প্রধানমন্ত্রী মোদী রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “দলের স্থাপনা দিবসে বিজেপির সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা। গত কয়েক দশক ধরে যারা আমাদের দলকে শক্তিশালী করার জন্য আত্মনিয়োগ করেছেন তাঁদের সকলকে আমরা স্মরণ করছি। এই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের ভারতের অগ্রগতির দিকে কাজ করার এবং একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অতুলনীয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।”

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেল আরও লেখেন, “ভারতের জনগণ আমাদের দলের সুশাসনের এজেন্ডা দেখতে পাচ্ছেন, যা বিগত বছরগুলিতে আমরা যে ঐতিহাসিক জনাদেশ পেয়েছি তাতেও প্রতিফলিত হয়েছে, তা সে লোকসভা নির্বাচন, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং দেশজুড়ে বিভিন্ন স্থানীয় সংস্থা নির্বাচন হোক। আমাদের সরকার সমাজের সেবা এবং সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে।”

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top