News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনোজ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

মনোজ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): শুক্রবার সকালে বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হলেন। ৮৭ বছরের অভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে ও রাজনৈতিক মহলেও।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শ্রী মনোজ কুমার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন, যাঁকে বিশেষভাবে স্মরণ করা হত তাঁর দেশপ্রেমের জন্য, যা তাঁর চলচ্চিত্রেও প্রতিফলিত হয়েছিল। মনোজ জির কাজ রাষ্ট্রীয় গৌরবের চেতনা জাগিয়ে তুলেছিল এবং তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা। ওম শান্তি।

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top