News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল পাশ এক ঐতিহাসিক মুহূর্ত: প্রধানমন্ত্রী
Image

সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল পাশ এক ঐতিহাসিক মুহূর্ত: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলমান ওয়াকফ (প্রত্যাহার) বিল পাশকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে, এক্স হ্যান্ডলের একাধিক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; “সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলমান ওয়াকফ (প্রত্যাহার) বিল পাশ এক সন্ধিক্ষণ যা সামাজিক-অর্থনৈতিক ন্যায় বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে আমাদের এক যৌথ প্রয়াস। এটি দীর্ঘ সময় ধরে সমাজের প্রান্তসীমায় থেকে যাওয়া চাহিদা ও সুযোগের দিক থেকে অবহেলিত মানুষজনের কল্যাণ করবে।”

“সংসদের সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সংসদীয় ও কমিটিগত আলোচনায় যাঁরা অংশ নিয়েছেন, নিজেদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন এবং এই আইনকে শক্তিশালী করতে সাহায্য করেছেন। বিশেষ ধন্যবাদার্হ সেইসব মানুষজন, যাঁরা সংসদীয় কমিটিতে নিজেদের মূল্যবান মতামত জানিয়েছেন। আবারও বলতে হয়, বিস্তৃত বিতর্ক এবং আলোচনার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠিত হল।”

“দশকের পর দশক ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়িত্বের দিকটি অবহেলিত থেকে গেছে। এতে বিশেষভাবে স্বার্থ বিঘ্নিত হয়েছে মুসলমান মহিলা, দরিদ্র মুসলমান এবং পসমন্দা মুসলমানদের। সংসদে পাশ হওয়া এই আইন মানুষের অধিকারকে সুরক্ষিত করবে এবং স্বচ্ছতার প্রসার ঘটাবে।”

“আমরা এখন এমন এক পর্বে প্রবেশ করলাম যার পরিকাঠামো হবে আরও আধুনিক, সংবেদনশীল এবং সামাজিক ন্যায় বিচার সম্পন্ন। বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে প্রতিটি নাগরিকের মর্যাদাকে অগ্রাধিকার দিতে আমরা দায়বদ্ধ। এইভাবেই আমরা এক শক্তিশালী, আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও অনুভূতিপ্রবণ ভারতবর্ষ গড়ে তুলবো।”

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top