নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): প্রথমে লোকসভা ও বৃহস্পতিবার রাজ্যসভায়। নজিরবিহীনভাবে গভীর রাতে সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যসভায় পাশ হয় বিলটি। এরপর রাষ্ট্রপতি সই করলেই তা পরিণত হবে আইনে। আর সেই বিল পাশের পর প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তিনি জানান, আর্থ-সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, স্বচ্ছ উন্নয়নের পথে এটি একটি যুগান্তকারী মুহূর্ত। এতদিন যে সকল সংখ্যালঘুদের কথা বলা এবং বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এই বিল তাঁদের উন্নতি করবে।’


















