News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথক দুটি অভিযানে উদ্ধার ৪০০ ফুট সেগুন কাঠ উদ্ধার
Image

পৃথক দুটি অভিযানে উদ্ধার ৪০০ ফুট সেগুন কাঠ উদ্ধার

আগরতলা, ৪ এপ্রিল : বহুদিন বিরতির পর চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ি বিট কর্মীরা। প্রতি রাতে কদমতলা বিটের তুলনায় চুরাইবাড়ি বিট এলাকাতে প্রচুর পরিমাণ চোরাই সেগুন কাঠ পাচার হয়। পৃথক দুটি অভিযানে ৪০০ ফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করে বনকর্মীরা। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি।

উল্লেখ্য, চুরাইবাড়ি বিট এলাকার সবগুলি পাহাড় বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। গত দুমাসে কদমতলা বিট এলাকা থেকে প্রচুর পরিমাণ সেগুন কাঠ বোঝাই গাড়ির আটক করা হয়। চুরাইবাড়িতে বেশ কয়েকটি অবৈধ কেবিনেটও রয়েছে সেই কেবিনেটের আড়ালে চলছে সেগুন কাঠের চোরা চালান। এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি ফরেস্ট বীট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থান থেকে প্রায় পাঁচ লাখ টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা।

শুক্রবার সকালে দলবল নিয়ে বীট ইনচার্জ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দেবু দেব ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হান্নান মিয়ার বাড়ির পাশ থেকে প্রায় পাঁচ খাম চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন।সাথে একটি টুকটুক সহ আরো কিছু কাঠ উদ্ধার করা হয়। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বিট ইনচার্জ জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top