News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল ২০২৫: অরেঞ্জ ক্যাপ এখনও এলএসজির নিকোলাস পুরানের, পার্পল ক্যাপ সিএসকের নূর আহমদের দখলে
Image

আইপিএল ২০২৫: অরেঞ্জ ক্যাপ এখনও এলএসজির নিকোলাস পুরানের, পার্পল ক্যাপ সিএসকের নূর আহমদের দখলে

কলকাতা, ২ এপ্রিল (হি.স.): সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে এখনও পর্যন্ত লখনউয়ের নিকোলাস পুরান অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন। মঙ্গলবার পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ৪৪ রানের ইনিংসের সুবাদে তার মোট রান এখন ১৮৯, রয়েছেন শীর্ষ স্থানে। এরপরেই আছেন পাঞ্জাব কিংসের শ্রেয়শ আইয়ার(১৪৯), গুজরাট টাইটান্সের সাই সুদর্শন (১৩৭) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড (১৩৬)। পুরান যেভাবে আইপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করছেন তাতে এবারের আইপিএলে তার অরেঞ্জ ক্যাপ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ।

আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারিরা পার্পল ক্যাপ পেয়ে থাকেন। এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপের শীর্ষে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। আর লখনউয়ের শার্দুল ঠাকুর ও চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ ৬ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top