News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেলেন ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক
Image

ভারতের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেলেন ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক

আগরতলা, ১ এপ্রিল: ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও হেডলাইনস ত্রিপুরার সম্পাদক প্রণব সরকার ভারতের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেছেন। তিনি এই সম্মান অর্জন করা ত্রিপুরার প্রথম সাংবাদিক।

আজ তাকে ভারতের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদান করা হয়। এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে শ্রী সরকারকে অভিনন্দন জানানো হয়েছে।

প্রণব সরকার এর আগে টাইমস অব ইন্ডিয়া সম্মানে ভূষিত হয়েছেন। তিনি আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পদে রয়েছেন।

এই গৌরবময় অর্জনে সাংবাদিক মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top