News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইকম এক্সপ্রেস কুরিয়ার কোম্পানির গাড়িতে গাঁজা উদ্ধার, তিন জন আটক
Image

ইকম এক্সপ্রেস কুরিয়ার কোম্পানির গাড়িতে গাঁজা উদ্ধার, তিন জন আটক

আগরতলা, ১ এপ্রিল: কুরিয়ার কোম্পানির মাধ্যমে বহি রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা নস্যাৎ করেছে আর পি এফ ও জিআরপিএফের যৌথ দল। আজ সকালে গোপন সূত্রের খবর পেয়ে ইকম এক্সপ্রেস নামক কুরিয়ার কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তল্লাশি কালে গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়।

গাড়িটি থেকে উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৫৯ কেজি, যা ছয়টি কার্টুনে ২৬ প্যাকেটে লুকানো ছিল। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা বলে জানা গেছে।

এছাড়া, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুরিয়ার কোম্পানির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গাঁজাটি আর কে নগরের কুরিয়ার কোম্পানির মাধ্যমে কলকাতা থেকে রেলপথে পাঠানো হচ্ছিল। এটি আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর দিল্লির সাহিল এবং পাটনার কুনাল কুমারের কাছে পাঠানোর উদ্দেশ্যে ছিল। গাঁজা পাচারের এই চক্রটি ধরা পড়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এর চক্রের সাথে জড়িতদের খুঁজে বের করবে বলেই জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top