News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক কন্যা সন্তানের বাবা
Image

নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক কন্যা সন্তানের বাবা

বিশালগড়, ১ এপ্রিল:
গোলাঘাটি কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মাধবটিলা এলাকায় সোমবার গভীর রাতে নিজ ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম তাপস চৌধুরী, তিনি গৌরাঙ্গ চৌধুরীর ছেলে।

মৃতের পরিবারের সদস্যদের থেকে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের চোখ এড়িয়ে তাপস চৌধুরী আত্মহত্যা করেন। প্রথমে তার বাবা গৌরাঙ্গ চৌধুরী ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা, বিশেষ করে তার স্ত্রী ও কন্যা, কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে, মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পরিবারের সদস্যদের মতে, তাপস চৌধুরী নিয়মিত মদ্যপান করতেন, তবে গত ১০-১২ দিন ধরে তিনি মদ্যপান বন্ধ করেছিলেন। আত্মহত্যার দিন সকালেও তিনি স্বাভাবিক ছিলেন, তবে খুব বেশি কথা বলেননি। রাতে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।

ঘটনার পর আমতলী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তাপস চৌধুরীর পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, কন্যা এবং ভাই। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top