News Flash

  • Home
  • দেশ
  • ১৭ লক্ষ টিউলিপের সমাহার, খুলে গেল কাশ্মীরের সেজে ওঠা এই বাগান
Image

১৭ লক্ষ টিউলিপের সমাহার, খুলে গেল কাশ্মীরের সেজে ওঠা এই বাগান

শ্রীনগর, ২৬ মার্চ (হি.স.): চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। তার মধ্যে রকমারি ফুলের সমাহার। যে দিকে চোখ যায়, শুধুই ফুল আর ফুল। টিউলিপের বাহার দেখলে চোখের পলক পড়বে না। ভূস্বর্গের কোলে সকলেরই নজর টানে টিউলিপের বাগান। যার সৌন্দর্য্যে মোহিত সকলেই। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান হল এটি। কাশ্মীর উপত্যকায় পর্যটন মরশুমের সূচনা উপলক্ষ্যে বুধবার জনসাধারণের জন্য এই টিউলিপ বাগান উন্মুক্ত করা হয়েছে।

ভূস্বর্গ বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করে পর্যটকদের, তেমনই টিউলিপের এই বাগানও পর্যটকদের আকৃষ্ট করে। শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের কোলে সারি সারি টিউলিপ যেন ভূস্বর্গের সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টিউলিপ বাগানের আগের নাম ছিল সিরাজ বাগ। পরে নাম রাখা হয় ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’। শুধু টিউলিপই নয়, এই বাগানে রয়েছে আরও অনেক ফুল। ড্যাফোডিল, রানুনকুলি-সহ ৪৬ রকমের ফুল রয়েছে এখানে। এবার ১৭ লক্ষ টিউলিপের সমাহার দেখা যাবে টিউলিপ গার্ডেনে।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top