News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণপুর বিধানসভায় পানীয় জলের তীব্র সংকট
Image

কৃষ্ণপুর বিধানসভায় পানীয় জলের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ মার্চ:
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে। এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে, যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল। এই এলাকা গুলোর মধ্যে কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরা পাড়ার বাসিন্দারা এখনও পানীয় জলের সমস্যায় ভুগছে।

প্রায় দুই শতাধিক পরিবার পানীয় জলের জন্য এখনও একটি মাত্র রিং কুয়ার উপর নির্ভরশীল বলে জানায় এলাকাবাসী। এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে, কিন্তু তাও না থাকার মত। কারন সেগুলো এক দিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকেনা। গাড়ি করে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয়। ফলে বাধ্য হয়ে কেউ ছড়ার জল, কেউ জমানো জল, আবার কেউবা পাথর চুয়ানো জলের উপর নির্ভর করে থাকেন। রাজ্য সরকারের কোটি টাকা ব্যায়ে হলেও কৃষ্ণপুর বিধানসভা এলাকায় তা সঠিক ভাবে পৌছায়নি।

অভিযোগ ডি ডব্লিউ এস দপ্তর থেকে গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তাও পানের অযোগ্য। এলাকাবাসীদের আরও অভিযোগ সেই জলও টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত এলাকায় পানীয়জলের ব্যবস্থা অতিদ্রুত করা দরকার বলে দাবী স্থানীয়দের।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top