News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বাম বিধায়কদের বিক্ষোভ
Image

ত্রিপুরা বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বাম বিধায়কদের বিক্ষোভ

আগরতলা, ২৬ মার্চ : অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয়েছেন বাম বিধায়করা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্ষমতার অপব্যহার করে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথকে বাঁচিয়েছেন। জাত পরিচয়ের বিষয়ে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভাঙ্গের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল অধ্যক্ষের নিকট। কিন্ত গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেখিনি। মন্ত্রী গতকাল রাত ১১ টা পর্যন্ত বিধানসভায় ছিলেন, কিছু নথি কারচুপি করার চেষ্টা করেছিলেন। তবে, আজ, স্পিকার বলেছেন যে তিনি মন্ত্রীর কাছ থেকে আরও একটি স্বাধিকার ভঙ্গনের প্রস্তাব পেয়েছেন। স্পিকার মিথ্যা বিবৃতি দিয়ে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা করছেন। তাই চলতি বিধানসভা অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি। এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠ রোধ করছেন অধ্যক্ষ।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top