News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে জেলা কংগ্রেসের সভাপতিগণ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন, সাংগঠনিক বিষয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে
Image

প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে জেলা কংগ্রেসের সভাপতিগণ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন, সাংগঠনিক বিষয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ:
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহার নেতৃত্বে জেলা কংগ্রেসের সভাপতিগণ দিল্লির উদ্দেশ্যে রওনা হন। কংগ্রেসের সর্বভারতীয় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনও এই প্রতিনিধি দলে রয়েছেন। সেখানে জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীর সাথে সভায় মিলিত হবেন।
রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা সভাপতিদের নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এর দিল্লি যাত্রা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। উল্লেখ্য রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব আরোপ করে চলেছে। লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতিদের দিল্লিতে তলব করেছেন বলে দলীয় সূত্রটি জানিয়েছে।
_____

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top