News Flash

  • Home
  • খেলা
  • ১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা
Image

১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ১৪ বছর পর অক্টোবরে কেরলে আসছে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে। উল্লেখ্য, মেসি শেষবার ভারতে খেলেছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে সল্টলেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে । আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল।

সম্প্রতি ভারতে ফুটবল প্রচারের জন্য এইচএসবিসি ইন্ডিয়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-র সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই চুক্তির অংশ হিসেবে, মেসি সহ আর্জেন্টিনার জাতীয় দল কোচিতে এই প্রীতি ম্যাচ খেলবে। এইচএসবিসি ইন্ডিয়া এক বিবৃতিতে বুধবার জানিয়েছে।

এএফএ সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া এই চুক্তিকে দলের আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক বলে অভিহিত করেছেন। এই চুক্তিতে আছে ভারত এবং সিঙ্গাপুর। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এই সফর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগে আর্জেন্টিনার প্রতিযোগিতামূলক মরসুমের সাথে সামঞ্জস্যপূর্ণ।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top