News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা, বাতিল ২৫ ট্রেন
Image

আহমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা, বাতিল ২৫ ট্রেন

আহমেদাবাদ, ২৪ মার্চ (হি.স.): গুজরাটের আহমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা। ট্রেন লাইনের উপর ভেঙে পড়ল ধাতুর পাত। যদিও তাতে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, বাতিল করা হয়েছে কমপক্ষে ২৫টি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে দুর্ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সূত্রপাত রবিবার রাত ১১ টা নাগাদ। ওই সময় আহমেদাবাদের ভাটভায় বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল, ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নীচে পড়ে যায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। ফলে ভাটভা-আহমেদাবাদ ডাউন-লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।

রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর রেলের তরফে ভাটভা-বোরিভালি এক্সপ্রেস, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল এক্সপ্রেস, ভাদোদরা-ভাটভা ইন্টারসিটি, আহমেদাবাদ-ভালসাদ গুজরাট কুইন, জামনগর-ভাদোদরা ইন্টারসিটি, ভাদনগর-ভালসাদ-ভাদনগর এক্সপ্রেস, ভাটভা-আনন্দ এক্সপ্রেস সহ প্রায় ২৫টি ট্রেন বাতিল করা হয়। যাত্রীদের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে রেলওয়ে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top