News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএমের সভায় হামলা, আক্রান্ত প্রায় ১০ জন, প্রতিবাদে পশ্চিম আগরতলা থানা ঘেরাও
Image

সিপিএমের সভায় হামলা, আক্রান্ত প্রায় ১০ জন, প্রতিবাদে পশ্চিম আগরতলা থানা ঘেরাও

আগরতলা, ২২ মার্চ : সিপিএমের সভা চলাকালীন বিজেপি সন্ত্রাসীরা প্রাণঘাতী হামলা চালিয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন দলের জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় ১০ জন নেতা কর্মী সর্মথক। এরই প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএমের কর্মী সর্মথকরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন বিধায়ক মানিক দে বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জয়পুর দক্ষিণ চৌমুহনীতে সিপিএমের পথসভা ছিল। ওই পথসভার জন্য আগেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই ওই পথসভায় বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপির দূষ্কৃতিকারীরা। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় ১০জন নেতা কর্মী সমর্থক। তাঁর অভিযোগ, পুলিশ থাকা সত্বেও তাঁদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বিজেপি সন্ত্রাসবাদীরা। পুলিশের অনুমতি নিয়েও প্রকাশ্যে তাঁদের উপর হামলা চালানো হয়েছে।

এদিকে, এরই প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের কর্মী সর্মথকরা। এদিন আগরতলা রাজপথে মিছিল করে পশ্চিম আগরতলা থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে তাঁরা। সিপিআইএম’র আন্দোলনে উত্তপ্ত গোটা পশ্চিম থানা চত্বর। ওই আন্দোলনের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top