News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, গ্রেফতার অভিযুক্ত
Image

ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, গ্রেফতার অভিযুক্ত

আগরতলা, ২২ মার্চ : ছেলের হাতে খুন জন্মদাত্রী মা। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক। গতকাল রাতে ওই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সরোজনী চা বাগানের দুই নং ওয়ার্ড এলাকা। এদিকে, পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। বর্তমানে আহত ব্যক্তি জেলা হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী বলেন, সরোজনী চা বাগান এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা যশোদা চাষা ওই একই এলাকার বাসিন্দা সুবল বাউরির সাথে প্রণয় সম্পর্ক ছিল দীর্ঘ বেশ কিছু বছর ধরে। গতকাল রাতে যশোদা চাষার বাড়িতে কেউ ছিল না তখন তাঁর বাড়িতে সুবল বাউরী গিয়েছিলেন। ওই সময় যশোদা চাষার ছেলে মলেন চাষা আকণ্ড মদ্যপান করে বাড়িতে গিয়ে তাঁদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। রাগান্বিত হয়ে মলেন চাষা তাঁর মাকে একটি কাঠের টুকরো দিয়ে মাথার মধ্যে প্রহার করতে থাকে এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যশোদা চাষা। পাশাপাশি সুবল বাউরিকে সে বেধড়কভাবে মারধোর করে যার ফলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

তারপর এলাকাবাসীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে কৈলাসহর থানায় ওই একই এলাকার বাসিন্দা অমল উরাং মলেন চাষার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে যার নম্বর হলো ১৫/২০২৫ পাশাপাশি অভিযুক্ত মলেন চাষাকে কৈলাসহর থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে মলেন চাষার মা যশোদা চাষা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পাশাপাশি মলেন চাষাকে কৈলাসহর থানার পুলিশ শনিবার দুপুর বেলা জেলা দায়রা আদালতে সোপর্দ করবে বলেও জানান ওসি। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে জেলা হাসপাতালে সুবল বাউরি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top