News Flash

  • Home
  • দিনের খবর
  • আমেঠিতে রেলগেট ভেঙে মালগাড়িতে ধাক্কা ট্রাকের, ট্রেন পরিষেবা বিঘ্নিত
Image

আমেঠিতে রেলগেট ভেঙে মালগাড়িতে ধাক্কা ট্রাকের, ট্রেন পরিষেবা বিঘ্নিত

আমেঠি, ১৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে রেলগেট ভেঙে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ালো একটি ট্রাক। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-সুলতানপুর শাখায় নিহালগড় স্টেশনের অদূরে। দুর্ঘটনায় মালগাড়ির ইঞ্জিন, বৈদ্যুতিক লাইন এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক চালক আহত হয়েছেন। এছাড়াও রেল ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

লখনউ ডিভিশনের ডিআরএম এস এম শর্মা বলেছেন, “ট্রাকটি লেভেল ক্রসিং গেটে আটকে যায় এবং ততক্ষণে মালগাড়িটি এসে পড়ে। এরপর মালগাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয়।” এই দুর্ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন, পাশাপাশি রেল পরিষেবাও বিঘ্নিত হয়েছে। রেলকর্মীরা দ্রুততার সঙ্গে বৈদ্যুতিক লাইন মেরামত করার চেষ্টা করছেন।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top