News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে দুর্বল করে দিয়েছে, অভিযোগ সোনিয়ার
Image

বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে দুর্বল করে দিয়েছে, অভিযোগ সোনিয়ার

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে দুর্বল করে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। মঙ্গলবার রাজ্যসভায় মনরেগা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী বলেন, “এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, বর্তমান বিজেপি সরকার এই প্রকল্পটিকে পরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে। বাজেট বরাদ্দ এখনও ৮৬,০০০ কোটি টাকায় স্থির রয়েছে। এই প্রকল্পটি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে আধার-ভিত্তিক অর্থপ্রদান ব্যবস্থা এবং জাতীয় মোবাইল মনিটরিং ব্যবস্থা, মজুরি প্রদানে ক্রমাগত বিলম্ব এবং অপর্যাপ্ত অর্থপ্রদান।”

সোনিয়া গান্ধী আরও বলেছেন, “কংগ্রেস এই প্রকল্পটি সম্প্রসারণের জন্য পর্যাপ্ত আর্থিক ব্যবস্থা, দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা বৃদ্ধি, সময়মতো মজুরি বিতরণের দাবি জানাচ্ছে।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top