News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির উন্নয়নই লক্ষ্য, এজন্য শাসক ও বিরোধী উভয়ই প্রয়োজনীয় : রেখা গুপ্তা
Image

দিল্লির উন্নয়নই লক্ষ্য, এজন্য শাসক ও বিরোধী উভয়ই প্রয়োজনীয় : রেখা গুপ্তা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): দিল্লির উন্নয়নই প্রধান লক্ষ্য, আর এই উন্নয়নের জন্য শাসক ও বিরোধী উভয়েই প্রয়োজনীয়। জোর দিয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেছেন, দিল্লির জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক বড় বিষয়। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। বিধানসভাকে সম্মান করা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।” লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মঙ্গলবার দিল্লির নবনির্বাচিত বিধায়কদের জন্য দিল্লি বিধানসভায় দু’দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “দুই দিনের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিধানসভার নতুন শিক্ষা ও পদ্ধতির উপর আলোকপাত করা হবে, যাতে সভায় শান্তিপূর্ণ কাজ ও আলোচনা নিশ্চিত করা যায়। লক্ষ্য হল দিল্লির উন্নয়ন করা।” তিনি আরও বলেন, প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং তা সঠিকভাবে ব্যবহার এবং সম্মান করা উচিত। রেখা গুপ্তা বলেন, “দিল্লির জনগণ অনেক আশার সঙ্গে আমাদের এখানে পাঠিয়েছেন। প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং সঠিকভাবে কাজে লাগানো এবং সম্মান করা উচিত। আমাদের একমাত্র লক্ষ্য দিল্লির অগ্রগতি, এখন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে তা আগামী পাঁচ বছরেও একইরকম থাকা উচিত। উন্নয়নের পথে শাসক দল এবং বিরোধী দল উভয়ই প্রয়োজনীয়।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top