News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার সিটি
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার, ১৬ মার্চ (হি.স.):

দুই দফায় পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে পয়েন্ট আদায় করে নিল ব্রাইটন।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে জয়ের পথে ফিরে আসার লক্ষ্যে নেমে দ্বিতীয়ার্ধে ভীষণ চাপে পড়ে যায় ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ২-২ ড্র হয় ম্যাচটি।

ম্যাচের ৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর ১০ মিনিটে সমতা টানেন পেরভিস এস্তুপিনান। ৩৯ মিনিটে ওমার মার্মাউশের গোলে প্রথমার্ধেই আবার এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ম্যানচেস্টার সিটি। ফলে ফল হয় ২-২।

ডিসেম্বরে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তার শোধ নিতে পারল না গত চারবারের লিগ চ্যাম্পিয়নরা।

এই ড্র-এ লিগ টেবিলে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে গেল সিটি। ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

আর সিটির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি, তারাও একটি ম্যাচ কম খেলেছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top