News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৬ মার্চের পর বদলাবে আবহাওয়া, শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীর
Image

১৬ মার্চের পর বদলাবে আবহাওয়া, শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): রবিবার, ১৬ মার্চ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে জম্মু ও কাশ্মীরে, কোথাও কোথাও তুষারপাতও হতে পারে। শনিবার সকালেই হালকা তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে, তুষারপাতের পর সৌন্দর্য্য আরও বেড়ে উঠেছে। তবে, ১৬ মার্চ বিকেলের পর থেকেই বদলাবে আবহাওয়া। ১৭-২৪ মার্চ পর্যন্ত আবারও শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। শুধুমাত্র ১৯ মার্চ আংশিক মেঘলা থাকবে আকাশ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ মার্চ দুপুরের পর থেকে বৃষ্টি কমবে জম্মু ও কাশ্মীরে। এরপর ১৭-২৪ মার্চ পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক, ১৯ মার্চ আংশিক মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১৬ মার্চ পর্যন্ত চাষাবাদ বন্ধ রাখার জন্য কৃষকদের কাছে অনুরোধ করা হয়েছে।

—————

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top