News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের গিরিডির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি পুলিশের
Image

ঝাড়খণ্ডের গিরিডির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি পুলিশের

গিরিডি, ১৫ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডির পরস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করল পুলিশ। তবে, এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, আর তাই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। শুক্রবার হোলির শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গিরিডিতে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে।

শনিবার সকালে খোরিমাহুয়া সাব-ডিভিশনাল পুলিশ অফিসার রাজেন্দ্র প্রসাদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে…আমরা কারওর আহত হওয়ার কোনও তথ্য পাইনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।” খোরিমাহুয়া সাব ডিভিশনের এসডিএম অনিমেষ রঞ্জন বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ। গতকাল, ম্যাজিস্ট্রেট এবং বাহিনী এখানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” জেলা প্রশাসক স্মিতা কুমারী বলেন, “ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top