News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার মুঙ্গেরে মারা গেলেন এএসআই
Image

বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার মুঙ্গেরে মারা গেলেন এএসআই

মুঙ্গের, ১৫ মার্চ (হি.স.): বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার বিহারের মুঙ্গের জেলায় মারা গেলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। পাটনার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুঙ্গের সদর এসডিপিও অভিষেক আনন্দ।

শনিবার এসডিপিও অভিষেক আনন্দ বলেছেন, শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, নন্দলালপুর গ্রামের একটি পরিবার মদ্যপান করে ঝামেলা করছে। তথ্য যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছন এএসআই সন্তোষ কুমার সিং। তিনি ঘটনাস্থলে পৌঁছনোর পর, অভিযুক্ত এবং তার পুরো পরিবার তাঁকে (এএসআই সন্তোষ কুমার) আক্রমণ করে। এএসআই সন্তোষ কুমারকে চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়, সেখানেই তিনি মারা যান। এই মামলার অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে।” উল্লেখ্য, কিছু দিন আগেই বিহারের আরারিয়ায় প্রাণ হারান এই এএসআই।

Releated Posts

কলকাতার কাছে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২২টি নতুন গাড়ি

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাঁকরায় একটি গাড়ির শোরুমে সোমবার…

ByByNews Desk Aug 24, 2026

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top