News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংস্কারে অভাবে বন্ধ পানীয় জলের ‘ট্রিটমেন্ট প্ল্যান্ট’, অসন্তোষ এলাকাবাসী
Image

সংস্কারে অভাবে বন্ধ পানীয় জলের ‘ট্রিটমেন্ট প্ল্যান্ট’, অসন্তোষ এলাকাবাসী

আগরতলা, ১৪ মার্চ: সংস্কারে অভাবে দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জলের ওয়াটার ট্রিট প্লেন্ট। এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাট মহকুমার অর্থাৎ পেঁচারথল ব্লকের আওতাধীন মাছমারা ভুবনপুরের এলাকাবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, মাছমারা ভুবনপুর এলাকার মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন। ওই এলাকায় জাতী উপজাতির মিলে হাজার হাজার মানুষের বসবাস রয়েছে। তাছাড়া, ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং কৃষির উপর নির্ভরশীল। তাই জলের দাবিতে বেশ কয়েকবার রাস্তা অবরোধ করেছিলেন এলাকাবাসী। তারপর কিছু ঠিকাদার সপ্তাহে দু-তিন বার করে পানীয় জল গাড়িতে করে নিয়ে মানুষকে পৌঁছে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলন। আরও জানা গিয়েছে, সরকার থেকে কোটি কোটি টাকা ব্যয়ে দেও নদী লাগুয়া ভুবনপুর এলাকায় একটি জলের ওয়াটার ট্রিটপ্রেন্ট বসানোর কাজ হয়েছিল। কিন্ত, কয়েক বছর কাজ করে অর্ধ সমাপ্ত অবস্থায় ফেলে পালিয়ে যান ঠিকেদার। তারপর এলাকায় পানীয় জলের সুব্যবস্থার জন্য বহু মানুষ পানীয় জলের সংকটে ভুগছেন।

এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় জন প্রতিনিধিদের কোন উদ্যোগ নেই। তাদেরকে এবিষয়ে জানানো হলে কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে, এলাকাবাসী পানীয় জলের অভাবে দিন কাটাছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top