News Flash

  • Home
  • দিনের খবর
  • দোল পূর্ণিমায় হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন
Image

দোল পূর্ণিমায় হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন

কলকাতা, ১৩ মার্চ (হি.স.): শুক্রবার দোল উৎসবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন! বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার রেলসূত্রে জানা গিয়েছে, দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। দোল উৎস‍বে জাতীয় ছুটি থাকায় যাত্রীদের চাপ কম থাকবে ঠিকই, কিন্তু যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা ভোগান্তির শিকার হবেন বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকাল বেলার দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ-রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে।

একইভাবে রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। শিয়ালদহ-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে। রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে। রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেন চলবে না।

এছাড়াও রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল। শিয়ালদহ থেকে বারুইপাড়া, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনাপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

—————

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top