News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত-পাক সীমান্তে রঙের উৎসব, হোলি উদযাপন বিএসএফ জওয়ানদের
Image

ভারত-পাক সীমান্তে রঙের উৎসব, হোলি উদযাপন বিএসএফ জওয়ানদের

জয়সলমের, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানের জয়সলমেরে ভারত-পাকিস্তান সীমান্তে রঙের উৎসবে মেতে উঠলেন বিএসএফ কর্মীরা। ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন বিএসএফ সদস্যরা শুক্রবার হোলি উৎসবের আগেই বৃহস্পতিবার রঙের উৎসবে শামিল হন। একে-ওপরের মুখে আবির মাখিয়ে দেন। পাশাপাশি নাচ-গানও করেন বিএসএফ জওয়ানরা।

ডিআইজি বিএসএফ সেক্টর নর্থ যোগেন্দ্র সিং রাঠোর বলেছেন, “হোলি উপলক্ষে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। সীমান্ত রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব, আমাদের সৈন্যরা উৎসবের সময়ও পূর্ণ উৎসাহের সঙ্গে নিজেদের কর্তব্য পালনে কোনও দ্বিধা করে না।” মহিলা বিএসএফ জওয়ান সঞ্জু বলেন, “সকলকে হোলির শুভেচ্ছা, আমি সবাইকে বলতে চাই উৎসাহের সঙ্গে হোলি উদযাপন করুন এবং শান্তিতে ঘুমান, কারণ আমরা সীমান্তে মোতায়েন আছি এবং দেশকে পাহারা দিচ্ছি… বিএসএফও একটি পরিবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সত্ত্বেও, আমরা একসঙ্গে পরিবারের মতো উদযাপন করি। সদর দফতর থেকে ‘গুলাল’ এবং মিষ্টি পাঠানো হয়েছিল, আমরা এখানে প্রতিটি উৎসব উৎসাহ এবং আনন্দের সঙ্গে উদযাপন করি।”

—————

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top