News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে
Image

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে

কলকাতা, ১২ মার্চ (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই। তাপমাত্রাও ওঠানামা করছে, পারদ চড়তেই অস্বস্তিও বাড়ছে। সকালের দিকে সেভাবে অস্বস্তি অনুভূত না হলেও, বেলা বাড়তেই চড়া রোদে ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

—————

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top