News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী শিল্পেও দেশের শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, এক্সবার্তায় দা‍বি মুখ্যমন্ত্রীর
Image

ভারী শিল্পেও দেশের শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, এক্সবার্তায় দা‍বি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১২ মার্চ (হি.স.): এবার ভারী শিল্পে দেশের শীর্ষস্থানে বাংলা। ভারত সরকারের, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ কর্তৃক প্রকাশিত সর্বশেষ রিপোর্টেই একথা জানানো হয়েছে। বুধবার এক্সবার্তায় এখবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য সমাপ্ত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গও মনে করিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, গত কয়েকবছর ধরে ক্ষুদ্র শিল্পে আমরা দেশের শীর্ষস্থানে রয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এখনও বৃহৎ শিল্পেও আমরা বড় সাফল্য অর্জন করেছি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী ২০২৪-২৫ বর্ষে ভারী শিল্পের বিনিয়োগে অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গেছে বাংলা। দেশের শীর্ষ তিনটি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।

এরপরই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, রাজ্যের শিল্পায়নে জোয়ার আনতে ২০১৬ সালে প্রথমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শামিল হয়েছিলেন তিনি। তারপর থেকে ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২০ গুণ।

—————

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top