News Flash

  • Home
  • প্রধান খবর
  • মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার : প্রধানমন্ত্রী
Image

মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার : প্রধানমন্ত্রী

পোর্ট লুইস, ১২ মার্চ (হি.স.): মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী ডাঃ নবীন রামগুলামের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গ্লোবাল সাউথ, ভারত মহাসাগর, অথবা আফ্রিকা মহাদেশ হোক মরিশাস আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। ১০ বছর আগে, মরিশাসে ‘ভিশন সাগর’ – ‘অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং প্রবৃদ্ধি’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আমরা এই সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সাগর ভিশন নিয়ে এসেছি। গ্লোবাল সাউথের জন্য আমাদের ভিশন হবে – মহাসাগর – অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং প্রবৃদ্ধির জন্য পারস্পরিক এবং সামগ্রিক অগ্রগতি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম এবং আমি ভারত-মরিশাস অংশীদারিত্বকে ‘বর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’র মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত। এটি গণতন্ত্রের জননীর কাছ থেকে মরিশাসের জন্য একটি উপহার হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে, আমি মরিশাসের জনগণকে তাঁদের জাতীয় দিবসে অভিনন্দন জানাই। এটা আমার সৌভাগ্য যে, আমি আবারও মরিশাসের জাতীয় দিবসে এখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি।”

—————

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top