News Flash

  • Home
  • প্রধান খবর
  • এইমস থেকে ছুটি পেলেন উপরাষ্ট্রপতি ধনখড়, আপাতত থাকতে হবে বিশ্রামে
Image

এইমস থেকে ছুটি পেলেন উপরাষ্ট্রপতি ধনখড়, আপাতত থাকতে হবে বিশ্রামে

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): দিল্লির এইমস থেকে ছুটি পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এইমস-এ চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন উপরাষ্ট্রপতি, তিনি সন্তোষজনকভাবে সুস্থ হয়ে উঠতেই বুধবার থেকে ছুটি দেওয়া হয়েছে। তবে, আগামী কিছু দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন।

বুকে ব্যথা ও হৃদরোগজনিত অসুস্থতার কারণে গত ৯ মার্চ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) ভর্তি করা হয়েছিল উপরাষ্ট্রপতিকে। ধনখড়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ৩ দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top