News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বায়ো-ই৩ নীতি অনুমোদনকারী প্রথম রাজ্য অসম, ডিবিটির সঙ্গে ঐতিহাসিক মউ চুক্তি
Image

বায়ো-ই৩ নীতি অনুমোদনকারী প্রথম রাজ্য অসম, ডিবিটির সঙ্গে ঐতিহাসিক মউ চুক্তি

নয়াদিল্লি, ১২ মাৰ্চ (হি.স.) : জৈবপ্রযুক্তি বিভাগ (ডিপাৰ্টমেন্ট অব বায়োটেকনোলজি, সংক্ষেপে ডিবিটি)-এর সঙ্গে একটি যুগান্তকারী সমঝোতাপত্র (মউ)-এ স্বাক্ষর করেছে অসম সরকার। স্বাক্ষরিত চুক্তিটি বায়ো-ই৩ (BioE3) কাঠামোর অধীনে প্রথম অংশীদারিত্ব হিসেবে চিহ্নিত হয়েছে।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘অসম দেশের প্রথম রাজ্য যে বায়ো-ই৩ নীতি অনুমোদন করেছে।’ এই উন্নয়নের তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘রাজ্যে জৈব-বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সাম্প্রতিক অ্যাডভান্টেজ আসাম ২.০ শীর্ষ সম্মেলনে ১০টিরও বেশি জৈবপ্রযুক্তি-সম্পর্কিত সমঝোতাপত্ৰ স্বাক্ষরিত হয়েছে।’

নয়াদিল্লিতে ডিবিটি সদর দফতরে স্বাক্ষরিত এই চুক্তিটি ২০২৪ সালের আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক গৃহীত অর্থনীতি, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈবপ্রযুক্তি (বায়ো-ই৩) নীতি বাস্তবায়ন করে। গত মাসে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ড. জিতেন্দ্র সিঙের পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্র-রাজ্য অংশীদারিত্ব সম্মেলনের পর আজ এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এতে রাজ্য সরকারগুলিকে ডিবিটির সাথে সহযোগিতা করতে উৎসাহিত করা হয়েছিল।

চুক্তির বলে ডিবিটি দিগনির্দেশনা প্রদান করবে এবং অংশীদারিত্বকে সহজতর করবে। এর অধীনে অসম একটি বায়ো-ই৩ সেল প্রতিষ্ঠা করে রাজ্যের জৈববৈচিত্র্যকে কাজে লাগিয়ে একটি নিবেদিতপ্রাণ কর্মপরিকল্পনা তৈরি করবে।

প্রসঙ্গত, অসম মন্ত্রিসভা ইতিমধ্যেই আসাম বায়ো-ই৩ অ্যাকশন প্ল্যান অনুমোদন করেছে, যা জৈবপ্রযুক্তির অগ্রগতির প্রতি রাজ্যের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

মউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিবিটি-সচিব ড. রাজেশ এস গোখলে, অসমের মুখ্যসচিব ড. রবি কোটা, ডিবিটি-র বরিষ্ঠ উপদেষ্টা ড. অলকা শর্মা, অসমের বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের সচিব পল্লবগোপাল ঝা এবং বিআইআরএসি-র এমডি ড. জিতেন্দ্র কুমার সহ গুরুত্বপূর্ণ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top