News Flash

  • Home
  • বিদেশ
  • (Update) বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার ১৯০ পণবন্দি, নিহত ৩০ জন বিদ্রোহী
Image

(Update) বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার ১৯০ পণবন্দি, নিহত ৩০ জন বিদ্রোহী

ইসলামাবাদ, ১২ মার্চ (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানের বোলানে প্রায় সারারাত চলল পাকিস্তানি সেনার উদ্ধার অভিযান। শেষ পাওয়া খবর অনুযায়ী, অপহৃত জাফর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৯০ জন যাত্রীকে। পাক সেনার দাবি, নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছে। পণবন্দিদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। ট্রেনটি থামানোর জন্য রেললাইন উড়িয়ে দিয়েছিল বিদ্রোহীরা।

উল্লেখ্য, বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে ৫৭ জন যাত্রীকে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ২৩ জনকে মাচে রাখা হয়েছে, আর আহত ১৭ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেয় স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র বিদ্রোহীরা। ৯টি কোচবিশিষ্ট ওই ট্রেনটিতে ৪০০-র বেশি যাত্রী ছিলেন। অবশেষে পণবন্দি ১৯০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top