News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইনের গেইমে আসক্ত হয়ে বহি:রাজ্যের যুবকের সঙ্গে পালিয়ে যায় স্কুল পড়ুয়া ছাত্রী
Image

অনলাইনের গেইমে আসক্ত হয়ে বহি:রাজ্যের যুবকের সঙ্গে পালিয়ে যায় স্কুল পড়ুয়া ছাত্রী

আগরতলা, ১০ মার্চ : অনলাইন গেইমের মাধ্যমে পরিচয় হয়ে বহি:রাজ্যের এক যুবককের সাথে পালিয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। ওই ঘটনায় মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের তরফ থেকে মেলাঘর থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, মেলাঘর তেলকাজলার দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর স্কুলের পড়াশোনা এবং অনলাইনে ক্লাসের জন্য মোবাইল লাগবে। তাই মা বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন। আর সেই মেয়ে অনলাইনেট গেইমে আসক্ত হয়ে বহি:রাজের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। ওই ঘটনায় মেলাঘর তেল কাজলা ৫ নম্বর ওয়ার্ড এলাকা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার সে এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। কিন্তু গত তিন দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে অনলাইনে আসক্ত হওয়া বিহারের সনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছে। এবিষয়ে মনির হোসেন মেলাঘর থানা একটি মামলা দায়ের করেন।

এদিকে, মেয়ের বয়স ১৮ হওয়া প্রশাসন এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করছে না। এদিকে তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেয়ের কোনো হদিশ পাচ্ছে না পরিবারের সদস্যরা।

Releated Posts

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top