News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অর্ধসমাপ্ত ৮ কোটি টাকার ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ, সোচ্চার গ্রামবাসীরা
Image

অর্ধসমাপ্ত ৮ কোটি টাকার ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ, সোচ্চার গ্রামবাসীরা

আগরতলা, ৮ মার্চ: নালার জল পান করে বেঁচে আছেন পাবিয়াছড়া বিধানসভার লালজুরি ব্লকের জয়মনি পাড়ার গ্রামবাসীরা। ৮ কোটি টাকার ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে। তাই এমনটাই অভিযোগ তুলে আর্ন্তজাতিক নারী দিবসে এলাকার সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন রমণীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের লালজুরী ব্লকের আওতাধীন জয়মনি পাড়া পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের সাক্ষ্য আদাম গ্রামে ২০২২ এবং ২০২৩ ভিডাব্লিউএস দপ্তর থেকে জলজীবন মিশন নামে একটি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কাজ শুরু হয়েছিল। কাজের মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৭৫ হাজার টাকার। গ্রামবাসীদের অভিযোগ, অর্ধসমাপ্ত কাজ করে বন্ধ করা হয়েছে সেই জলজীবন মিশনের ওয়াটার সাপ্লাইয়ের কাজ। টাকাগুলো বাতাসের সঙ্গে উড়ছে। তাছাড়া, সেখানে কাজটির দেখাশোনার মত কেউ নেই এবং কাজগুলি অতি নিম্নমানের হয়েছে। আরও জানা গিয়েছে, এই কাজগুলির দায়িত্বে কাঞ্চনপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা ছিল। সুষ্ঠু তদন্ত করে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছেন গ্রামবাসীরা

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top