News Flash

  • Home
  • দিনের খবর
  • বড়সড় সাফল্য, উত্তর প্রদেশে গ্রেফতার বিকেআই সন্ত্রাসী লাজার মসিহ
Image

বড়সড় সাফল্য, উত্তর প্রদেশে গ্রেফতার বিকেআই সন্ত্রাসী লাজার মসিহ

কৌশাম্বী, ৬ মার্চ (হি.স.): বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও পঞ্জাব পুলিশ। উত্তর প্রদেশ এসটিএফ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এবং আইএসআই মডিউলের একজন সক্রিয় সন্ত্রাসী। পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ওই সন্ত্রাসীর নাম – লাজার মসিহ।

উত্তর প্রদেশ এসটিএফ সূত্রের খবর, ধৃত সন্ত্রাসী স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজির জন্য কাজ করে। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) জার্মান ভিত্তিক মডিউলের প্রধান ও পাকিস্তানের আইএসআই অপারেটিভদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত সে। ধৃতের কাছ থেকে ৩টি হ্যান্ড গ্রেনেড, ২টি ডেটোনেটর, ১৩টি কার্তুজ এবং ১টি বিদেশী তৈরি পিস্তল-সহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

Releated Posts

দফতর বন্টন নিয়ে অসন্তোষ, রাহুল গান্ধীর আশ্বাসে পিছু হটলেন মুনিয়াপ্পা

বেঙ্গালুরু, ৫ জুন (আইএএনএস): কর্নাটকের প্রবীণ কংগ্রেস নেতা ও মন্ত্রী কে. এইচ. মুনিয়াপ্পা দফতর বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ…

ByBySandeep Biswas Jun 5, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

মালব্য নগর হোটেল অগ্নিকাণ্ড: অভিযুক্ত লাভকেশ বাজাজের বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট মামলার তথ্য সামনে এল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত লাভকেশ বাজাজের অতীত অপরাধমূলক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

ইবোলা উপসর্গের সন্দেহে হায়দরাবাদে আরও এক সুদানি নাগরিককে আইসোলেশনে রাখা হল

হায়দরাবাদ, ৫ জুন (আইএএনএস): ইবোলা ভাইরাসের সম্ভাব্য উপসর্গ নিয়ে হায়দরাবাদে আরও এক সুদানি নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top