News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাজ্যপাল কেটি পারনায়কের ভাষণের মধ্য দিয়ে শুরু অরুণাচল বিধানসভায় বাজেট অধিবেশন, পেশ চারটি বিল
Image

রাজ্যপাল কেটি পারনায়কের ভাষণের মধ্য দিয়ে শুরু অরুণাচল বিধানসভায় বাজেট অধিবেশন, পেশ চারটি বিল

ইটানগর, ৬ মাৰ্চ (হি.স.) : রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়ক (অবসরপ্রাপ্ত)-এর ভাষণের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার রাজধানী ইটানগরে অষ্টম বিধানসভার চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। ‘বিকশিত অরুণাচল’ গড়ে তোলার লক্ষ্যে প্রধান নীতি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরে ভাষণ দিয়েছেন রাজ্যপাল। বাজেট অধিবেশন চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যের শাসন ও প্রশাসনিক দক্ষতা উন্নত করার লক্ষ্যে চারটি বিল পেশ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশনে যিনি কর ও আবগারি দফতরের দায়িত্বপ্রাপ্ত উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন ২০১৭ সালের অরুণাচল প্রদেশ পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০২৫ পেশ করেছেন। পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্ৰাপ্ত উপ-মুখ্যমন্ত্ৰী চৌনা মেইন আজ অরুণাচল প্রদেশ অরুণ পরিবার অথরিটি বিল, ২০২৫-ও পেশে করেছেন। এই বিল সুশাসনের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা, নাগরিকদের জনকল্যাণমূলক সুবিধা ও পরিষেবাগুলির দক্ষ, স্বচ্ছ এবং লক্ষ্যবস্তুতে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবে, বিল পেশ করে বলেছেন মেইন।

এছাড়া ভূমি ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী বালো রাজা অরুণাচল প্রদেশ পাবলিক প্রেমিসেস (অননুমোদিত দখলদার উচ্ছেদ) বিল পেশ করেছেন। এটা বিদ্যমান অরুণাচল প্রদেশ পাবলিক প্রেমিসেস (অননুমোদিত দখলদার উচ্ছেদ) আইন, ২০০৩ সংশোধনী বিল।

অন্যদিকে জলসম্পদ দফতরের মন্ত্রী বিউরাম ওয়াহগে অরুণাচল প্রদেশ বন্যা সমতল অঞ্চল বিল, ২০২৫ পেশ করেছেন। এই বিলের লক্ষ্য রাজ্যের নদীর প্লাবণ সমতল অঞ্চল নিয়ন্ত্রণের পাশাপাশি সম্পর্কিত উদ্বেগগুলির সমাধান করা।

এদিকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে প্রয়াত প্রাক্তন মন্ত্রী মেদিরাম দোদুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। দীর্ঘ রোগভোগের পর গত বছরের ১ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন দোদুম।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top