News Flash

Image

দুর্ঘটনায় আহত যুবক

কৈলাসহর, ২৭ ফেব্রুয়ারি : কৈলাসহর চিড়াকুটি জাতীয় সড়কের উপর একটি ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয় এক যুবক। বুধবার গভীররাতে কৈলাসহর চিড়াকুটি জাতীয় সড়কের উপর একটি ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা ঘটার ফলে গুরুতরভাবে আহত হয় এক যুবক। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান জলাইর দিক থেকে টিআর০২-জে -৯১৬৬ নম্বরের একটি বাইক দ্রুতগতিতে শহরের উদ্দেশ্যে আসছিল। চিড়াকুটি জাতীয় সড়কের উপর আসামাত্র রাস্তার ডিভাইডারের সাথে সজুড়ে ধাক্কা লাগে উক্ত বাইকটির। যার ফলে বাইকে থাকা দুজন রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে জড়ো হন। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই দুই ব্যক্তি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাসহর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top