News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ২৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক
Image

আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ২৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস, কাস্টমস বিভাগ এবং ডিআরআই। পরপর দুইদিনের অভিযানে ২,৪০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২৪ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আমবাসা ট্রেন নং ১২০৯৮ নম্বরে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে গতকাল আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ট্রেন থেকে দাবীবিহীন ব্যাগ আটক করে। ওই ব্যাগে ১,৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৫ কোটি টাকা হবে। বাজেয়াপ্ত নেশা সামগ্রী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরেকটি অভিযানে আজ ডিআরআই এবং আসাম রাইফেলস যৌথ অভিযানে তেলিয়ামুরায় শিলং থেকে আগত সিমেন্টের ব্যাগ বোঝাই একটি পণ্যবাহী ট্রাক আটক করে। ওই ট্রাকে ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি টাকা। এছাড়াও, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতি আরও জানানো হয়েছে, আসাম রাইফেলস জানুয়ারী চলতি বছরের এখনো পর্যন্ত ২১টি অভিযান চালিয়েছে। তাতে ৯৫.৫৬ কোটি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী রাজ্যে বৃহৎ মাত্রায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে যা আন্তঃসীমান্ত ড্রাগ কার্টেলকে ধ্বংস করার এবং মাদক ব্যবসাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ইঙ্গিত দেয়।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top