News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পনের দাবিতে আনন্দনগরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
Image

পনের দাবিতে আনন্দনগরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। মৃতার নাম তানিয়া নমঃ, যিনি দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বাশুড়ির হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন বলে অভিযোগ। মৃতার বাবা শান্তি নমঃ জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে পণের জন্য নির্যাতন করা হচ্ছিল। একাধিকবার মেয়ের শ্বাশুড়ি তাকে মারধর করেছিল এবং পণের টাকার জন্য চাপ দিত।

প্রথমে বিষয়টি পঞ্চায়েতের মাধ্যমে মীমাংসা করা হলেও, তারপরে পুনরায় টাকার দাবিতে তানিয়াকে নির্যাতন করা হতে থাকে। এ সম্পর্কিত অভিযোগে পঞ্চায়েতের পক্ষ থেকে বিচার হলেও কিছুতেই তা থামেনি।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে তানিয়ার গায়ে আগুন লাগিয়ে দেয় তার মদ্যপ স্বামী এবং শ্বাশুড়ি। অর্ধমৃত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগের রাতে তানিয়ার বাবা শান্তি নমঃ’র জামাতা কৃষ্ণ দেবনাথ ফোন করে এই খবর জানান। পরবর্তীতে গৃহবধূটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, তানিয়ার মৃত্যুর পর, তার বাবা সঠিক বিচার দাবি করেছেন। মৃতার পিতার অভিযোগ অনুযায়ী, এ ধরনের পণের কারণে গৃহবধূদের উপর অত্যাচার যেন আর না হয় এর জন্য প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক বিচার এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন তিনি।

এছাড়া, সিপিআইএমএল আজ পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করেছে। তারা দাবি করছে, রাজ্যের বিভিন্ন স্থানে পণের জন্য গৃহবধূদের উপর নির্যাতন বাড়ছে এবং এই পরিস্থিতি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top