News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাবে এনকাউন্টারে দুই দুষ্কৃতী জখম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

পঞ্জাবে এনকাউন্টারে দুই দুষ্কৃতী জখম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তরন তারন, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের তরন তারন জেলায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে দুই দুষ্কৃতী। দুই দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার তরন তারন জেলার খেম করন এলাকায় এই এনকাউন্টার হয়। এসপি অজয় রাজ বলেছেন, “দুই দুস্কৃতির নাম প্রকাশ সিং এবং প্রভজিত সিং। তারা সাম্প্রতিক দুটি গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল, আরও তদন্ত চলছে।”

এসপি আরও জানিয়েছেন, পঞ্জাবের ডিজিপি এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের টিম যখন একটি মোটরবাইক থামানোর চেষ্টা করে, তখন দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ গুলি চালালে দুষ্কৃতীদের পায়ে গুলি লাগে। প্রকাশ সিং এবং প্রভজিত সিং নামে দু’জন আহত হয়েছে। ধৃতরা গ্যাংস্টার প্রভ দাসুওয়ালের ঘনিষ্ঠ ছিল। একটি আগ্নেয়াস্ত্র, তিনটি ব্যবহৃত কার্তুজ এবং দু’টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।”

—————

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top