News Flash

  • Home
  • দেশ
  • ছোট শহরে চিকিৎসা সুবিধা পাওয়া গেলে, বড় প্রতিষ্ঠানের ওপর চাপ কমবে : রাষ্ট্রপতি
Image

ছোট শহরে চিকিৎসা সুবিধা পাওয়া গেলে, বড় প্রতিষ্ঠানের ওপর চাপ কমবে : রাষ্ট্রপতি

পাটনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ছোট শহরে চিকিৎসা সুবিধা পাওয়া গেলে, বড় প্রতিষ্ঠানের ওপর চাপ কমবে। এই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার পাটনার বাপু সভাঘরে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের (পিএমসিএইচ) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এআই এবং রোবোটিক্সের উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ব্যবহার রোগীদের চিকিৎসায় সক্ষমতা ও নির্ভুলতা বাড়াবে।

৫৪০০ শয্যা বিশিষ্ট পিএমসিএইচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল হিসেবে গড়ে উঠতে পেরে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। দরিদ্র ও অসহায় মানুষের সেবায় কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top