News Flash

  • Home
  • দিনের খবর
  • জল্পনার অবসান, দিল্লি বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করলেন রেখা গুপ্তা
Image

জল্পনার অবসান, দিল্লি বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করলেন রেখা গুপ্তা

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): যাবতীয় জল্পনার অবসান, মঙ্গলবার দিল্লি বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ক্যাগ রিপোর্ট পেশ হওয়ার পর দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা বলেছেন, “এটা জেনে আশ্চর্যজনক লাগছে যে, ২০১৭-১৮-র পরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। এই বিষয়ে, তৎকালীন বিরোধী দলনেতা অর্থাৎ আমি এবং অন্য পাঁচজন বিরোধী নেতা রাষ্ট্রপতি, বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে রিপোর্টটি পেশ করার জন্য অনুরোধ করেছিলেন।” অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা আরও বলেছেন, “রাজ্যের আর্থিক অবস্থার জন্য এটি অনেক প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত, ক্যাগ রিপোর্ট পেশ করা হয়নি এবং আগের সরকার সংবিধান লঙ্ঘন করেছে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top