News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থান বিধানসভা থেকে সাসপেন্ড ৬ কংগ্রেস বিধায়ক, তোপ গেহলটের
Image

রাজস্থান বিধানসভা থেকে সাসপেন্ড ৬ কংগ্রেস বিধায়ক, তোপ গেহলটের

জয়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থান বিধানসভা থেকে সাসপেন্ড হলেন ৬ জন কংগ্রেস বিধায়ক। ৬ জন দলীয় বিধায়ককে সাসপেন্ড করার প্রেক্ষিতে বিজেপির সমালোচনায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। মঙ্গলবার গেহলট বলেছেন, “জনগণ দেখছে কারা ভুল করছে। ক্ষমতাসীন পক্ষের দায়িত্ব বিরোধী দলকে সঙ্গে নিয়ে সভা পরিচালনা করা। তাঁরা (বিজেপি) সভায় কোনও আলোচনা চায় না, কারণ তাঁরা কোনও উত্তর দিতে পারছে না।”

রাজস্থান সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলটও। তিনি বলেছেন, “প্রশ্নোত্তর পর্বে এক মন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপমান করার চেষ্টা করেন। এটা দুর্ভাগ্যজনক। আমরা শুধু চেয়েছিলাম, বিবৃতিটি প্রত্যাহার করা হোক ও তাঁর ক্ষমা চাওয়া উচিত। ৬ জন বিধায়ককে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে। আমাদের বিরোধী দলনেতা টিকারাম জুলি, রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা এবং অন্যান্য নেতারা আমাদের অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার বিবৃতিটি অপসারণ করেনি এবং মন্ত্রীও ক্ষমা চাননি।”

রাজস্থানের বিরোধী দলনেতা টিকারাম জুলি বলেছেন, “বিজেপি চায় না, বিধানসভা চলুক এবং সভায় বিরোধীরা থাকুক। তাঁদের উদ্দেশ্য গণতান্ত্রিক নয়… আমরা গান্ধীবাদী পথে যাব, প্রতিবাদ করব এবং তারপর ভবিষ্যতের জন্য কৌশল করব। আমরা পশ্চিম গেটে থাকব এবং তারপর সিদ্ধান্ত নেব।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top