News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফাঁসিতে আত্মহত্যা যুবকের, একই দিনে একই বাড়িতে মৃত্যু বড় ভাইয়ের ১ মাসের শিশুর, চাঞ্চল্য
Image

ফাঁসিতে আত্মহত্যা যুবকের, একই দিনে একই বাড়িতে মৃত্যু বড় ভাইয়ের ১ মাসের শিশুর, চাঞ্চল্য

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: সুভাষ নগর নাহাপাড়া এলাকায় একমাস ৬ দিনের শিশুর মৃত্যু এবং এক যুবকের আত্মহত্যা ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। পূর্ব থানা অন্তর্গত সুভাষনগর নাহাপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। একই বাড়িতে মৃত্যু হয় ৬ মাসের বাচ্চার। অপর দিকে সুমন সরকার নামে যুবক তার নিজ ঘরে আত্মহত্যা করেন বলে জানা যায়।

ঘটনা বিবরণে জানা যায় সুমন সরকার প্রতাপগড় এলাকার একটি মেয়েকে মন্দিরে নিয়ে বিয়ে করে প্রায় দেড় বছর আগে। কিন্তু প্রণয়ের এই সম্পর্ক মেনে নেয়নি মেয়ের বাড়ির লোকজন। মেয়েটিকে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

জানা যায় গত কয়েকদিন আগে কলকাতা থেকে মেয়েটিকে নিয়ে ঘুরে এসে আজ ভোররাতে ফাঁসি দিয়ে নিজে ঘরে আত্মহত্যা করে ওই যুবক। তাদের অভিযোগ মেয়েটির কারণে এই আত্মহত্যার পথ বেছে নেয় সুমন সরকার। এদিকে সুমনের বড় ভাইয়ের মেয়ে সরস্বতী সরকার ১ মাস ৬ দিনের বাচ্চা। হঠাৎ করে ভোরবেলায় আজ সেও মারা যায়। কি কারনে হঠাৎ করে বাচ্চাটি মারা যায় তা জানা যায়নি । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর ঘটনার কারণ সন্ধানে তদন্তে নেমেছে।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top