News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে যাত্রীবাহী কমান্ডার গভীর খাদে পড়ে, ২ শিশু সহ ৪ জন গুরুতর আহত
Image

কাঞ্চনপুরে যাত্রীবাহী কমান্ডার গভীর খাদে পড়ে, ২ শিশু সহ ৪ জন গুরুতর আহত

কাঞ্চনপুর, ২৪ ফেব্রুয়ারি: আজ সকালে কাঞ্চনপুরের খসিরাই পাড়ায় একটি যাত্রীবাহী কমান্ডার জিপ গাড়ি গভীর খাদে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশু সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, আহতদের মধ্যে শিশু দু’জনের অবস্থা সংকটজনক। তাদের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই অবস্থায় স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসন এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Releated Posts

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মনগর শহরে ভারী যানবাহনের দাপট, বেহাল সড়কব্যবস্থা; ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা

নিজস্ব ধর্মনগর, ৯ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ভারী পণ্যবাহী হাইভা গাড়ির অবাধ চলাচলের ফলে শহরের প্রধান সড়কগুলির অবস্থা…

ByByReshmi Debnath Jun 9, 2026

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে

আগরতলা, ৯ জুন:  গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top