News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এনইসি কলোনীবাসী, ক্ষোভ তিপরা মথার বিরুদ্ধেও
Image

সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এনইসি কলোনীবাসী, ক্ষোভ তিপরা মথার বিরুদ্ধেও

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: ভারত সরকারের জনদরদী সমস্ত সুবিধা থেকে বঞ্চিত এনইসি কলোনীবাসী,এমনটাই অভিযোগ স্থানীয়দের। জম্পুইজলা খুমলুঙ অন্তর্গত এনইসি কলোনীর ১৬টি পরিবার ২০১৮ বিজেপি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারত সরকারের জনদরদী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সুবিধা থেকে বঞ্চিত। অভিযোগ জনজাতির সমস্ত পরিবারের।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, জল জীবন মিশন,প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কিছুই মিলেনি বলে অভিযোগ। এই কলোনীর সবকটি পরিবারই দরিদ্র্য সীমার নিচের অর্থাৎ রেশন কার্ড থাকলেও নেই কোনরকম সুযোগ-সুবিধা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ২০১৮ বিধানসভা নির্বাচনের পর আর এই এলাকাতে দেখা যায়নি। তাই স্থানীয় জনগন সরকারের নিকট প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, পানীয় জল, রাস্তাঘাট মেরামতের দাবি জানান। এখন দেখার এই এনইসি কলোনীবাসীর আবেদনে সরকার সাড়া দেন কিনা। সেদিকে তাকিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ উগরে দিলেন স্থানীয়রা। স্থানীয় জনজাতি রাজনৈতিক দল তিপরা মথার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের কোনো সাহায্য করা হয়নি, এমনটাই দাবি তাদের।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top